Main Menu

ছাতকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম শুরু

ছাতক প্রতিনিধি: ছাতকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে তিনদিন ব্যাপী যাচাই-বাচাই কমিটির প্রথমদিনের কার্যক্রম সম্পন্ন করা হয়।

ছাতক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, যাচাই-বাচাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা জিতু মিয়া, স্বরাজ কুমার দাস, আলহাজ্ব গোলাম মোস্তফা, ইউসুফ আলী, আব্দুল মছব্বির প্রমুখ। মুক্তিযোদ্ধা রজব উদ্দিন, হাজী পিয়ারা মিয়া, হাজী নিজাম উদ্দিন বুলি, হাজী কবির মিয়া, সিরাজ উদ্দিন, আমির আলী বাদশা, শাহাব উদ্দিন, আব্দুল কাইয়ূম, লাল মিয়া, আব্দুর রউফসহ সভায় বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার স্ত্রী-সন্তানরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed