ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গঠিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর ২০১৭-১৮ সালের সিলেট বিভাগীয় কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারী) রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সন্ধ্যা ৭টায় দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয় সম্মেলনে সকলের সম্মতিতে তাৎক্ষনিকভাবে নির্বাচন কমিশন গঠিত হয় নির্বাচনের মাধ্যমে সংগঠনের সভাপতি,সাধারন সম্পাদক,কোষাধ্যক্ষ নির্বাচিত হয়।
রাত ১১টায় ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক আতাউর রহমান আতা, আফতাব উদ্দিন ও কুমার গনেশ পাল।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন আব্দুল বাতিন ফয়সল, ইকবাল মনসুর, শেখ আশরাফুল আল নাসির, ছোটন সিংহ ও মামুন হাসান। সর্বোচ্চ ভোট পেয়ে আব্দুল বাতিন ফয়সল সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন আশকার আমীন লস্কর রাব্বী ও এএইচ আরিফ। সর্বোচ্চ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এএইচ আরিফ। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দিতা করেন বেলায়েত হোসেন ও শংকর দাস। সর্বোচ্চ ভোট পেয়ে বেলায়েত হোসেন কোষাধ্যক্ষ নির্বাচিত হন। পরে নির্বাচিত প্রতিনিধি ও নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্তরা মিলে কার্যনির্বাহী কমিটির অন্য সদস্য মনোনীত করেন।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মামুন হাসান, নাজমুল কবির পাবেল, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হন ইকবাল মনসুর, আশকার আমিন লস্কর রাব্বী, আনিস মাহমুদ, নুরুল ইসলাম ও শংকর দাস।
দ্বিবার্ষিক সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুলাল আহমদ, আনিস রহমান, বিলকিছ আক্তার সুমি, জাবেদ আহমদ, ইকবাল মুন্সি, এফ এ মুন্না, শাহীন আহমদ, রতœা আহমদ তামান্না, এস এম সুজন, হুমায়ুন কবির লিটন, সুব্রত দাস, এইচ এম শহীদুল, আব্দুল মোমিন ইমরান, শিপন আহমদ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed