শাবি’র ২০১৬-১৭ সেশনের ওরিয়েন্টেশন সম্পন্ন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ২৬তম ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ায়ে অল্প জায়গার মধ্যে অধিক শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন শুরু হয়। পরে এ আয়োজনে ১৪০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে ২ হাজারের অধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। সে সময় নবীন শিক্ষার্থীরা বসার জায়গা না পেয়ে অনেক শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এমনকি অন্যান্য বার ওরিয়েন্টেশনের দিনে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ডায়েরি দেওয়া হলেও এবার তা দেয়া হয়নি।
অনুষ্ঠানে শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এমএ মান্নান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, সৌহার্দ্য, সম্প্রীতি, উদারতা ও অসাম্প্রদায়িকতার মনোভাবকে ধারণ ও লালন করতে হবে এবং বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলায় পরিণত করতে হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে জ্ঞান চর্চার ভিত্তি হতে হবে সুদৃঢ়। ইতিহাস চর্চার বিষয়ে সকলকে সাবধান হতে হবে। বিশেষ করে বিকৃত ইতিহাস চর্চার বিষয়ে সজাগ থাকার কথা বলেন তিনি।
জায়গা সংকটের ব্যাপারে জানতে চাইলে ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক বেলায়েত হোসেন বলেন, প্রতিবছর এভাবেই ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়। অডিটোরিয়ামের বাইরে আলাদা কোন বসার ব্যবস্থা থাকে না। আসলে মূল কমিটিতে আমি ছিলাম না। ভর্তি চলমান সময়ে আমরা পর্যাপ্ত বসার ব্যবস্থা করেছিলাম বলে জানান তিনি। তবে এবার শাবিতে নতুন দুটি বিভাগ ও কোটায় অধিক পরিমাণ শিক্ষার্থী ভর্তি করানো হয়।
ডায়েরির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম বলেন, সময় স্বল্পতার কারণে ডায়েরি দেওয়া সম্ভব হয়নি। আর তাড়াহুড়া করে দিলেও সেটার মান ভালো হতো না, সে কারণেই দেরি করা হচ্ছে বলে জানান তিনি। তবে শাবির ভর্তি পরীক্ষা গত বছরের ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।
Related News
গোলাপগঞ্জে ১০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্যসহ পিকআপ আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে ভারতীয় মসলা পাচারের সময় একটি পিকআপRead More
সিলেট সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির ২ সদস্য আহত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ডRead More



Comments are Closed