কোম্পানীগঞ্জে শ্রমিকলীগের সম্মেলনে সংঘর্ষ : আহত ১২
বিশেষ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা শ্রমিকলীগের সম্মেলনে সংঘর্ষ হয়েছে। কমিটি ঘোষনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। শনিবার (২৮ জানুয়ারী) সন্ধ্যে ৬টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। আহতরা উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তাৎক্ষনিক তাদের নাম পরিচয় জানা যায়নি। বেলা ২টায প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ইমরান আহমদ। দ্বিতীয় অধিবেশন সন্ধ্যায় শুরু হলে উপজেলা কমিটির সভাপতি হিসেবে সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শামসুল হক ও সাধারণ সম্পাদক পদে রিয়াজুল ইসলামের নাম ঘোষনা করা হয়। এসময় আলোচিত আওয়ামী লীগ নেতা শামীদের অনুসারী অপর সাধানর সম্পাদক প্রার্থী নূরুল ইসলাম-এর লোকজন সম্মেলনে হট্টগোল সৃষ্টি করে এবং চেয়ার ভাংচুর করতে লাগে। তখন যুবলীগ নেতা আব্দুল হকেতর অনুসারীরা তাদেরকে ধাওয়া করলে সংঘর্ষ বেঁেধ যায় । প্রায় ১৫ মিনিটের এ সংঘর্ষে শামীম বলয়ের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যায়। সংঘর্ষে উভয়পক্ষের ১২ নেতা-কর্মী আহত হয়েছেন বলে তারা জানিয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বায়েছ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed