সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলায় শাল্লা উপজেলায় এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১জন নিহত ও ১৫জন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার শ্রীহাইল গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে । সংঘর্ষে নিহত মো. সজল মিয়া (১৮) শ্রীহাইল গ্রামের মৃত মো. আব্দুল আলীমের ছেলে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীহাইল গ্রামের অরুপ মিয়ার সঙ্গে একই গ্রামের মো. ডালিম মিয়ার দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১৬ জন আহত হয়।
গুরুতর আহত সজল মিয়াকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed