শ্রীপুর কোয়ারীতে সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে প্রতিবাদ সভা
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারীতে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন বৃহত্তর জৈন্তাপুর উপজেলাবাসী। শুক্রবার বিকেলে স্থানীয় ৪নং বাংলাবাজার এলাকায় আয়োজিত প্রতিবাদ সভায় এলাকার শত শত মানুষ অংশ নেন।
এলাকার বিশিষ্ট মুরব্বী ও বীর মুক্তিযোদ্ধা আফতাব আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরে এলাহী সম্রাট, জৈন্তাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা কৃষকলীগের সভাপতি শহিদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম এবং জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আকবর।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শ্রীপুর কোয়ারীতে পাকিস্তান আমল থেকে এলাকার মানুষ পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে আসছেন। অতীতে কখনও এ কোয়ারীতে সন্ত্রাসী কিংবা চাঁদাবাজীর ঘটনা ঘটেনি। অথচ বিগত এক বছর যাবৎ এলাকার কতিপয় চিহ্নিত লোক তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করছে। স্থানীয় এমপির নাম ভাঙ্গিয়ে এরা চাঁদাবাজী করলেও আমরা জানতে পেরেছি এমপি এ বিষয়ে কোনভাবে সম্পৃক্ত নন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্যাতন চালানো হয়। এদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। বক্তারা বলেন, এবার চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকার মানুষ জেগে উঠেছে। চাঁদা দিয়ে কেউ আর পাথর উত্তোলন করবে না। পরবর্তীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদানসহ বৃহৎ কর্মসূচী গ্রহণ করা হবে বলে জানানো হয়। সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান বক্তারা।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান ও ছাত্রলীগ নেতা রুবেল আহমদের যৌথ উপস্থাপনায় প্রতিবাদ সভায় এলাকার বিভিন্ন স্তরের মানুষ বক্তব্য দেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed