Main Menu

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির নতুন কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬তম এ সভা বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বেলা দেড়টায় প্রথম অধিবেশন সমাপ্ত হয়। সমিতি বোর্ডের সভাপতি সৈয়দ মকবুল হোসেন মাখন মিয়ার সভাপতিত্বে গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস ও এজিএম এম এস মৃণাল কান্তি চৌধুরীর যৌথ উপস্থাপনায় অনুষ্টিত বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের বাণী পাঠ করে শুনান আরইবির সিলেটের নির্বাহী প্রকৌশলী (অপারেশন) জাহাঙ্গীর আলম। সভাপতির প্রতিবেদন তুলে ধরেন সৈয়দ মকবুল হোসেন। সেক্রেটারী ও কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করে শুনান সাংবাদিক আব্দুল আহাদ। অনুষ্ঠানের ২য় পর্যায়ে শপথ গ্রহন ও সমিতি বোর্ডের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত সমিতি বোর্ডের পরিচালকদের ভোটে ২০১৭ সালের কার্যনির্বাহী কমিটিতে বিয়ানীবাজার এলাকার পরিচালক হানিফ আহমদ সভাপতি, বিশ্বনাথ এলাকা পরিচালক ইমরান আহমদ সহ-সভাপতি, গোলাপগঞ্জ এলাকা পরিচালক সাংবাদিক আব্দুল আহাদ সেক্রেটারী (সচিব), ফেঞ্চুগঞ্জ এলাকা পরিচালক কামরানুল ইসলাম কামরান কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন।
এদিকে পল্লী বিদুৎ সমিতির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন গোলাপগনঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, সেক্রেটারি জাহিদ উদ্দিন, সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সধারণ সম্পাদক বদরুল আলম।

Share





Related News

Comments are Closed