Main Menu

রাজনগরে ছুরিকাঘাতে একই পরিবারের দুই নারী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বৃহস্পতিবার মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ছুরিকাঘাতে দুই মহিলা নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন- নজরুন বেগম ও সায়রা বেগম।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে উপজেলার ঘরগাঁও এলাকায় বাংলাদেশ আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য শফিক মিয়া ধারালো ছুরি নিয়ে নিজ পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এ সময় শফিক মিয়ার হামলায় ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামলাকারী শফিক মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী নজরুন বেগম ও তার ভাতিজি সায়রা বেগমকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত শফিক মিয়ার মেয়ে কিশোরী সুমি বেগম, ভাতিজি তানিয়া বেগম ও আপন বড় ভাইয়ের স্ত্রী নেছারুন বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ খুনি শফিক মিয়াকে আটক করে থানায় নিয়ে গেছে।

রাজনগর থানার ওসি শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, মানসিক ভারসাম্যহীনতার কারণে বাংলাদেশ আনসার বাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তাকে চাকুরিচ্যুত করা হয়।

Share





Related News

Comments are Closed