শায়েস্তাগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পেট্রোল পাম্প এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের আল-আমিন ও দরিসা বেগমের পরিচয় পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ওসি জাকির হোসেন।
তিনি জানান, শায়েস্তাগঞ্জের পেট্রোল পাম্প এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হয়। এ সময় আহত হয় সাতজন। মাইক্রোবাস যাত্রীরা সিলেটে হযরত শাহজালাল(র.) এর মাজার জিয়ারতে আসছিলেন বলে পুলিশ জানিয়েছেন।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed