Main Menu

পার্কভিউ মেডিকেল কলেজ’র নবীন ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টশন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পার্কভিউ মেডিকেল কলেজ’র নবীন ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টশন ক্লাস ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরীরর তালতলাস্থ পার্কভিউ মেডিকেল কলেজের হল রুমে অনুষ্ঠিত ওরিয়েন্টশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোঃ আমিনুল হক ভূইয়া।
পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ অসুল আহমদ চৌধুরীরর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টশন ক্লাসে প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন-চিকিৎসকগণ এই সমাজের সবচেয়ে বড় সম্পদ, সকল পেশার মানুষের অতি আপনজন। তাই এ সমাজে তাঁদের মর্যাদা অন্যদের চেয়ে একেবারেই আলাদা। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য তিনি বলেন-আপনারা শুধুমাত্র ডাক্তার হওয়ার জন্যই লেখাপড়া করছেন না বরং সমাজের বৃহত্তম সেবা দেয়ার মন-মানসিকতা নিয়েই আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আপনাদের কর্মজীবনই আপনাদের ব্যক্তিজীবনকে আলোকিত করবে এবং আপনাদের মাধ্যমেই এই মেডিকেল কলেজের সুনাম দেশে-বিদেশে ছড়িয়ে পড়বে।
ওরিয়েন্টশন ক্লাসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বিএমএ’র সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ( প্রশাসন) ডাঃ এহতেশামুল হক চৌধুরী, এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মুর্শেদ আহমদ চৌধুরী, পার্কভিউ মেডিকেল কলেজের পরিচালক প্রফেসর ডাঃ এম এ আহবাব, পার্কভিউ হেল্থ কেয়ার এর চেয়ারম্যান ডাঃ মোঃ আব্দুল হাই, বিএমএ সিলেট শাখার সভাপতি প্রফেসর ডাঃ মোঃ রোকন উদ্দিন আহমদ, পার্কভিউ মেডিকেল কলেজের একাডেমিক কো-অর্র্ডিনেটর প্রফেসর ডাঃ এম এ মালিক।
মাহফুজা ফেরদৌস মউ ও আমিসা বাছনেটের যৌথ পরিচালনায় ওরিয়েন্টশন ক্লাস ও পরিচিতি অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন নবীন ছাত্রছাত্রীদের পরিচিতি ও বরণ অনুষ্ঠানের সমন্বয়ক কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ ছফির উদ্দিন আহমদ। আবু সৈয়দ এর পবিত্র কোরআন তেলওয়াত ও দীপ্ত শর্মার গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নবীন ছাত্রছাত্র ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, প্রফেসর ডাঃ বিধান চন্দ্র দেবনাথ, প্রফেসর ডাঃ মোঃ সামির উদ্দিন,ডাঃ রিফাত জাহান চৌধুরী, অবিভাবগদের পক্ষথেকে বক্তব্য রাখেন,ডাঃ রঞ্জিত কুমার আচার্য সহ নতুন ও পুরাতন ছাত্রছাত্রীরা।

Share





Related News

Comments are Closed