ঠাকুরগাঁওয়ে নসিমন উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নসিমন উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ২ জন। মঙ্গলবার দুপুরে উপজেলার আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন হরিপুর উপজেলার মশালডাঙ্গী এলাকার প্রয়াত জলিল উদ্দীনের ছেলে গরু ব্যবসায়ী ইদ্রিস আলী (৬৮), মেদনীসাগর এলাকার বাবলু হোসেন (৪১)। আহতরা হলেন, নসিমন গাড়ির যাত্রী ইদ্রিস ও এরফান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হরিপুর উপজেলা থেকে একটি নসিমন গাড়ি গরু নিয়ে যাদুরানী হাটে যাচ্ছিলেন। পথে আমগাঁও নামক এলাকায় পৌছলে নসিমন গাড়িটির একটি চাকা ব্লাস্ট হয়ে যায়। এসময় নসিমন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইদ্রিস আলী ও বাবুল হোসেন মারা যান এবং দুইজন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেছেন।
হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed