সিলেটে বাসার সানশেডের নিচে চাপা পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর হাওয়াপাড়ায় বাসা ভাঙ্গার সময় সানশেডের নিচে চাপা পড়ে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। তার নাম শাহাব উদ্দিন (২৫)।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা: হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে হাওয়াপাড়া দিশারী ৭৪/১ নম্বর বাসায় কাজ করছিলেন রাজমিস্ত্রী শাহাব উদ্দিন। এক পর্যায়ে বাসার সানশেড ভেঙ্গে তার ওপর পড়ে যায়। এতে তিনি চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More
সিলেট বেতার কমপ্লেক্স থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকেRead More



Comments are Closed