বিশ্বনাথে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সপ্তাহ মঙ্গলবার সকালে শুরু হয়েছে। উপজেলা প্রশাসন, বিশ্বনাথ বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল হক, বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, উপজেলা মাধ্যমিক সোলায়ামান হোসাইন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নুরুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য অসিত রঞ্জন দেব, সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাজুল, আশিক আলী, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক প্রমুখ।
মেলায় উপজেলার স্কুল, মাদরাসা ও কলেজ মিলে ১৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলার প্রথম দিনে উক্ত প্রতিষ্ঠানসমূহ নির্ধারিত স্টলে তাদের প্রকল্প উপস্থাপন করে।
দ্বিতীয় দিন ২৫ জুানয়ারি বুধবার মেলা স্থানে বিজ্ঞান শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed