সুনামগঞ্জে বাল্য বিবাহকে লক্ষাধিক শিক্ষার্থীর লাল কার্ড প্রদর্শন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলাকে বাল্য বিবাহ মুক্ত করতে লক্ষাধিক শিক্ষার্থী বাল্যবিবাহকে ‘না’ বলে লাল কার্ড দেখিয়েছে।
সোমবার দুপুর ১২টা ২৫মিনিটে সুনামগঞ্জ শহীদ আবুল হোসেন মিলনায়তনে মূল ভ্যান্যুতে বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ’র সঙ্গে একযোগে জেলার ১১টি উপজেলার ২৯৯টি ভ্যান্যুতে শিক্ষার্থীরা বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করে।
এ সময় সুনামগঞ্জ জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণার এই আয়োজনে শিক্ষার্থীসহ লাখো মানুষ অংশ নেয়।
মূল অনুষ্ঠান হয় জেলা শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে। এসব অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীসহ লাখো মানুষ একযোগে বাল্যবিবাহকে ‘না’ বলেছে। তারা মিনিট পাঁচেক ধরে বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়েছে।
জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণার আগে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্বে করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার। জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান।
বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ বলেন, সুনামগঞ্জ আজ ইতিহাসের অংশ হলো। এর আগে এত লোক একসঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ নেয়নি। আজ থেকে সুনামগঞ্জ বাল্যবিবাহমুক্ত হলো। বাল্যবিবাহের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। মেয়েদের স্বপ্ন দেখাতে হবে। তাদের আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলতে হবে।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুসারে সুনামগঞ্জকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করতে এক বছর ধরে কাজ চলেছে। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজ জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হলো।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন আশুতোষ দাশ,সুনামগঞ্জে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বাবর আলী মীর, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী, নারীনেত্রী শীলা রায় প্রমুখ।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed