Main Menu

কোম্পানীগঞ্জে পুলিশী শেল্টারে ইয়াকুব-মনিরদের ত্রাসের রাজত্ব

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি’ যৌথ হামলা,জবরদখল প্রচেষ্টা ও থানা পুলিশের বিরুদ্ধে দখলবাজদের আইনী সহযোগিতার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার টুকেরগাঁওয়ের খলিলুর রহমানসহ কয়েকজন।
অভিযোগে প্রকাশ, সিলেটের কোম্পানীগঞ্জ উজলার টুকেরগাঁওয়ে খলিল,জলিলসহ ৬টি পরিবার তিন দশকেরও বেশী সময় ধরে বংশানুক্রমে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। অতি স¤প্রতি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী,উপজেলা যুবলীগের আহŸায়ক ইকবাল ও তাদের রাজনৈতিক বৈরী উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মিলে যৌথভাবে একটি সশস্ত্র ভূমিদস্যুূ ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেন। এই বাহিনী দিয়ে তারা ওই ৬পরিবারকে ভিটেছাড়া করতে নানা অপতৎপরতা শুরু করেন। এর অংশ হিসেবে গত ১৮ জানুযারী সকালে ৫০/৬০জনের সশস্ত্র সন্ত্রাসী নিয়ে তারা খলিল ও জলিলদের বাড়িতে আকস্মিক হামলা ভাংচুর ও লুটপাট চালায় । এতে পুরুষ-মহিলাসহ ১০জন আহত হন। আহতদের মধ্যে হাড়ভাঙ্গা ও গুরুতর জখমী ৪জন এখনো সিলেট ওসমানী হাসপাতালে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও হামলাকারীদের গ্রেফতার করেনি। ঘটনায় হামলাকারীদের কেউ জখমী হাসপাতালে ভর্তি হয়নি। এঘটনায় আক্রান্তদের পক্ষে আব্দুল জলিল বাদী হয়ে ইয়াকুব, ইকবাল মনিরসহ ২৩ জনকে আসামী করে থানায় এজাহার দেন। কিন্তু পুলিশ কোন প্রকার সত্যতা ছাড়াই ৩২৬ ধারার হামলাকারীদের পক্ষে একটি মামলা {নং-১৫(১)১৭} রুজু করে নেয়। মামলায় গুরুতর আহত মহিলা ও পুরুষদের আসামী করা হয় এবং আক্রান্তদের মামলাটি {নং-১৬(১)১৭}পরে নিয়ে এটাকে ‘ক্রসমামলা’ বানিয়ে দেয় এবং হামলাকারী সন্ত্রাসীদের আইনীভাবে পার পাওয়ার পথ উন্মুক্ত করে দেয় । ফলে ইয়াকুব-মুনির চক্র কোম্পানীগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে থানা পুলিশকে হামলাকারী সন্ত্রাসীদের মদদদাতা অভিহিত করে বলা হয়, ঘটনার আগেই আক্রান্তরা সিলেট রেঞ্জের ডিআইজি, পুলিশসুপারসহ প্রশাসনের বিভিন্ন মহলকে লিখিতভাবে অবহিত করলেও কোন প্রতিকার পাননি। এয়াড়াও সংবাদ সম্মেলনে ইয়াকুব-মনির চক্রের বিরুদ্ধে স্কুলের ভূমি জবরদখল,উচ্ছেদ, পুনঃদখল, রাস্তা দখল, চাদাবাজ ইত্যাদি বহু অপকর্মের অভিযোগ তুলে ধরা হয়। আক্রান্ত পরিবারগুলো তাদের পৈত্রিক ভিটে-মাটি রক্ষা ও জানমালের নিরাপত্তা বিধানে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, ডিআইজিসহ সরকার ও প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল মহলে লিখিত আবেদন করে বলে জানায়।

Share





Related News

Comments are Closed