ফুলবাড়ীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অবস্থান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অবস্থান করার ঘটনা ঘটেছে। অবশেষে পুলিশ অবস্থানকারী প্রেমিকাকে প্রেমিকের বাড়ী থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসলে অবস্থানকারী প্রেমিকা বাদি হয়ে প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলার আলদিপুর ইউনিয়নের মেলাবাড়ী গ্রামে।
ফুলবাড়ী থানার ওসি মোকছেন আলী বলেন, গত শুক্রবার সন্ধায় মেলাবাড়ী গ্রামের সাইদুল ইসলামের মেয়ে শামিমা আক্তার বিয়ের দাবীতে একই গ্রামের আজিজুর রহমানের ছেলে তরিকুল ইসলামের বাড়ীতে আসে। এসময় তরিকুলের পিতা আজিজুর রহমান ও তার স্ত্রী কিনি মাই বিবি প্রেমিকা শামিমাকে বাড়ী থেকে বের করে দেন। এ কারনে প্রেমিকা শামিমা আক্তার আজিজুরের বাড়ীর প্রধান ফটকে অবস্থান নেয়। কিন্তু পর দিন শনিবার সন্ধা ঘনিয়ে আসলেও এই সমস্যার সমাধান না হওয়ায় এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ শনিবার সন্ধা ছয়টায় আজিজারের বাড়ীর ফটক থেকে প্রেমিকা শামিমাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় বিয়ের দাবীতে অবস্থান নেয়া শামিমা বাদি হয়ে প্রেমিকসহ প্রেমিকের পিতা, মাতা ও প্রেমিকের ভাইকে বিবাদি করে একটি অভিযোগ দায়ের করলে শামিমাকে তার পিতার বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়। এই ঘটনার পর থেকে প্রেমিক তরিকুলসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
এদিকে আলাদিপুর ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান ঘটনাটি আপোষরফা করার জন্য শনিবার দিবাগত রাতভর ইউপি কার্যালয়ে দেন দরবার করেও কোন সিদ্ধান্তে পৌছাতে পারেনি।
এই বিষয়ে ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি পারিবারিক ভাবে আপোষ করার জন্য উদ্যোগ নেয়া হয়েছিল কিন্তু তরিকুলের পরিবার থেকে এড়িয়ে যাওয়ায় বিষয়টি আপোষ করা সম্ভব হয়নি।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed