Main Menu

ফুলবাড়ীতে পরকিয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে এক বৃদ্ধ ও ছয় মহিলা আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধায় উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, দাদপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে সামছুদ্দিন (৬৫), সামছুদ্দিনের স্ত্রী অমিজাা বেগম (৬০), একই গ্রামের আরিফ হোসেনের স্ত্রী মিনা বেগম (২২), মমিনের স্ত্রী রিনা বেগম (২০), বুড়া বন্দর গ্রামের গোফ্ফার আলীর স্ত্রী রুবী বেগম (২২), মধ্যে গৌরীপাড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী রোকসা বেগম (৩৫)।
গ্রামবাসী জানায়, গত ছয় মাস আগে দাদপুর গ্রামের আজিজুলের কলেজপড়ুয়া ছেলে আরিফ হোসেনের সাথে পরকিয়ার সম্পর্ক করে সামছুদ্দিনের মেয়ে মিনা বেগম বিয়ে করে আরিফসহ ঢাকায় পালিয়ে যায়। সেখানে তারা গার্মেন্টসে চাকুরি করে। চাকুরির ফাঁকে ছুটি নিয়ে সামছুদ্দিনের মেয়ে মিনা বেগম গত চার-পাঁচদিন আগে সামছুদ্দিনের বাড়ীতে বেড়াতে আসে। এই খবর পেয়ে আজিজুলের স্ত্রীসহ আজিজুলের পরিবারের লোকেরা মিনা বেগমের নিকট আরিফের খবর নিতে গিয়ে উভয় পরিবারের সাথে ঝগড়ার সৃস্টি হয়। ঝগড়া-ঝাটির এক পর্যায়ে উভয় পরিবারের মধ্যে মারা-মারি ও সংঘর্ষ বাদে।
আজিজুলের পরিবারের সদস্যরা জানায় মিনা বেগম একজন চরিত্রহীন মহিলা। তাদের কলেজ পড়ুয়া ছেলেকে বিপদ গামী করেছে। তবে মীনা বেগম সেই অভিযোগ অস্বীকার করে বলেছেন, আরিফ নিজেই তার সাথে সম্পর্ক করে বিয়ে করেছে, এখন তারা ঢাকায় চাকুরী করে সংসার করছেন। তাদের এই বিয়ে আজিজুলের পরিবার মেনে না নিয়ে তাকে মারধর করেছে।

Share





Related News

Comments are Closed