Main Menu

জকিগঞ্জ সীমান্ত দিয়ে ১৭ জনকে ফেরত পাঠালো বিএসএফ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ১৭ বাংলাদেশীকে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার দুপুরে তাদের ফেরত পাঠানো হয় বলে জানান জকিগঞ্জ চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মোশররফ হোসেন।

বিএসএফের বরাত দিয়ে তিনি জানান, ফেরত আসারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশে বিভিন্ন মেয়াদে জেলও খাটতে হয় তাদের। সাজার মেয়াদ শেষে রোববার তাদের ফেরত পাঠানো হয়।

তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উল্লেখ করে মোশররফ জানান, ফেরত আসাদের মধ্যে তিনজন মানসিক ভারসম্যহীন।

দুপুর ১টার দিকে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশের নিকট তাদের হস্তান্তর করেন। পরবর্তীতে তাদেরকে নিজ নিজ অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, উক্ত বাংলাদেশী নাগরিকগণ বিভিন্ন সময় অবৈধ সীমান্ত অতিক্রম করে ভারতে গমণের অপরাধে বিএসএফ ও ভারতীয় পুলিশ কর্তৃক আটক হয়ে সে দেশের আদালতের বিচার মোতাবেক ভারতীয় কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক তালিকা প্রাপ্তির পর তাদের নাগরিকত্ব যাচাই করে প্রত্যাবাসন আদেশ প্রদান করেন। ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এ বিষয়ে প্রতিবেশী বিএসএফ এর সাথে প্রয়োজনীয় পত্রালাপ ও সমন্বয় করে প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করেছে।

 

Share





Related News

Comments are Closed