শাবিতে পুলিশি নিপীড়নের বিরুদ্ধে মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় ছাত্রদল শাবি শাখা রোববার ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি গঠন এবং পুলিশ কৃর্তক ছাত্রী নিপীড়নের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি ক্যাম্পাসের কদমতলা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলচত্ত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শাখার সাধারন সম্পাদক পরেশ চাকমার পরিচালনায় এতে সভাপতিত্ব করেন শাখা সভাপতি শাহাদাত হোসেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন তালুকদার,সদস্য রুপেল চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১লা নভেম্বর পুলিশ ব্যারাক উদ্বোধনের আগে পর্যন্ত বলেছে বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত পুলিশ সদস্যদের থাকার জন্য এই ব্যারাক নির্মাণ করা হয়েছে। কিন্তু গত ৯ই নভেম্বর প্রশাসন থেকে বলা হয়েছে, স্থায়ী পুলিশ ফাঁড়ি করার সিদ্ধান্ত তাদের আগে থেকেই ছিল। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত ১১ নভেম্বর জাতীয় ছাত্রদল শাবি শাখা বিক্ষোভ মিছিল করে। আমরা আগেই বলেছি ক্যাম্পাস পুলিশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিরাপত্তার জন্য নয় বরং ছাত্রদের গণদাবি নিয়ে গড়ে উঠা আন্দোলন দমনের জন্য। পুলিশি ক্যাম্পাসের নমুনা কেমন হবে তার বহিঃপ্রকাশ ঘটেছে গত ১৮ জানুয়ারী পুলিশ কৃর্তক গনিত বিভাগের ছাত্রী নিপীড়নের ঘটনায়। এই অপরাধের দোষীদের এখনও উপযুক্ত কোনো শাস্তি দেওয়া হয়নি। স্থায়ি ফাঁড়ি গঠন হলে তা আরো ব্যাপক আকার ধারণ করবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বাণিজ্যিকিকরণ এবং শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন দমনের অংশ হিসেবেই ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি করা হচ্ছে। ইউজিসির কৌশলপত্র অনুযায়ী ২০০৬-২০২৬ সাল নাগাদ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হতে সরকারী ভর্তুকি প্রত্যাহারের ষড়যন্ত্রের সাথে ক্যাম্পাস পুলিশ গঠনের কৌশলও জড়িত। তাই শিক্ষার বাণিজ্যিকিকরণে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
সভাপতি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি পুলিশ কৃর্তক যে নিপীড়নের ঘটনা ঘটেছে তাতে দোষীদের অবিলম্বে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাস পুলিশ গঠনের ষড়যন্ত্র থেকে সরে আসার জন্য আহবান জানান।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed