Main Menu

ইন্টারনেট ছাড়াই সার্চ করা যাবে গুগলে

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী কয়েকদিনের মধ্যেই গুগল নিয়ে আসতে চলেছে এক অত্যাধুনিক পরিষেবা। যার মাধ্যমে একজন স্মার্টফোন ব্যবহারকারী গ্রাহক কোনও রকম ইন্টারনেট সংযোগ ছাড়াই অনায়েসেই ব্যবহার করতে পারবেন গুগল সার্চ।

এতদিন পর্যন্ত এমনকি এখনও পর্যন্ত গুগল সার্চ করতে প্রয়োজন হয় ইন্টারনেট পরিষেবার। কিন্তু এই অত্যাধুনিক পরিষেবা শুরু হলে গোটা বিশ্বে ব্যবহার আরও বাড়বে এই সার্চ ইঞ্জিনের, এমনটাই মনে করছে গুগল।

গোটা বিশ্বে গুগলই এখন সবথেকে পরিচিত এবং ব্যবহারিক সার্চ ইঞ্জিন। ভারত তো বটেই ব্রাজিল, আমেরিকা সহ বিশ্বের সর্বত্র এর ব্যবহার বাড়ছেই। কেবল চীনেই চলে না গুগল।

যেকোনো স্মার্টফোন ব্যবহারকারীই আনড্রয়েড ভার্সন এবং গুগল অ্যাপ আপডেট করলেই উপভোগ করতে পারবেন ইন্টারনেট ছাড়া সার্চ ইঞ্জিন ব্যবহার করার পরিষেবা।

Share





Related News

Comments are Closed