ঝুঁকিতে লাখ লাখ জিমেইল ব্যবহারকারী!
বৈশাখী নিউজ ডেস্ক: ফিশিং জালিয়াতির সাম্প্রতিক শিকার হয়েছে জিমেইল, যা প্রযুক্তিতে দক্ষ ব্যবহারকারীদেরও বোকা বানাচ্ছে। হ্যাকাররা জালিয়াতি করার জন্য জিমেইল অ্যাকাউন্ট লগ-ইন এর মতো দেখতে হুবহু নকল সাইট তৈরি করেছে এবং এটি দেখতে খুবই বিশ্বাসযোগ্য হওয়ায় ব্যবহারকারীরা বাধ্য হচ্ছে সেটাতে পুনরায় লগ-ইন করতে।
জিমেইলে হ্যাকারদের এ ধরনের বড় ধোঁকাবাজি এর আগে কখনো দেখা যায়নি। ফলে লাখ লাখ জিমেইল ব্যবহারকারী খুব সহজেই এই প্রতারণার ফাঁদে পড়ে অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঝুঁকিতে রয়েছে।
জিমেইলে ব্যবহারকারীদের নিজস্ব যেই অ্যাড্রেস বুক রয়েছে, সেখানে থেকেই ফেক মেইল পাঠাচ্ছে হ্যাকাররা। যেহেতু অ্যাড্রেস বুক থেকে অর্থাৎ পরিচিত অ্যাড্রেস থেকে মেইল আসছে, তাই ধোকায় পড়ে ব্যবহারকারীদের সেই মেইল না খোলার কোনো কারণ নেই।
হ্যাকারদের পাঠানো ফেক মেইলে অ্যাটাচ হিসেবে যে ছবি রয়েছে, তা দেখতে অনেকটা পিডিএফ ফাইলের মতো। আপনি যদি অ্যাটাচ ফাইলটিতে ক্লিক করেন, তাহলে সরাসরি ব্রাউজারের ট্যাবে গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেইল অ্যাকাউন্টে লগ-ইনের নতুন একটা সাইট খুলবে, যা আসলে হ্যাকারদের তৈরি করা হুবহু নকল সাইট।
ছবি ফাইলে ক্লিক করার ফলে নতুন ট্যাবে গুগল অ্যাকাউন্টের নকল যে সাইটটি ওপেন হয়েছে, সেটাতে আপনি যদি জিমেইল অ্যাড্রেস ও অন্যান্য তথ্য দিয়ে লগ-ইন করেন, তাহলে আপনার সেন্ট এবং রিসিভ মেসেজসহ সব ধরনের ইমেইল হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাবে।
এছাড়া হ্যাকাররা পাসওয়ার্ড রিসেট ব্যবহার করে আপনার জিমেইল অ্যাড্রেসের সঙ্গে সম্পর্কিত অন্যান্য অ্যাকাউন্টের তথ্যগুলোও হাতিয়ে নিতে পারে।
এই বিপদ থেকে বাঁচতে দুইটি উপায় আছে। প্রথমতঃ জিমেইল ব্যবহারকারীদের টু-ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার চালু করার জন্য বলেছেন এবং দ্বিতীয়তঃ নকল জিমেইল অ্যাকাউন্টের লগ-ইন পেজ বুঝতে ব্রাউজারের অ্যাড্রেস বারে খেয়াল করার কথা বলেছেন। নকল সাইটটির অ্যাড্রেসবারে খেয়াল করলে দেখা যাবে যে, ‘https://’ এর আগে ‘data:text/html’ লেখা রয়েছে। তথ্যসূত্র: ডেইলি মেইল
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed