Main Menu

সড়ক সংস্কারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের খানাখন্দে ভরা ১৬ কিলোমিটার সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের কাজির পয়েন্টে শুক্রবার দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা সদরের সঙ্গে দোয়ারাবাজার উপজেলার সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন একমাত্র সড়কটি দীর্ঘ তিন বছর ধরে খানাখন্দে পূর্ণ হয়ে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি দ্রæত সংস্কারের উদ্যোগ নিতে সড়ক ও জনপথ বিভাগের মনিকট দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাবেক ব্যাংক কর্মকর্তা গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, সাবেক সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হেকিম, অ্যাডভোকেট চান মিয়া, সাবেক ইউপি চেয়াম্যান মোহাম্মদ আলী খান, সমিতির সভাপতি আমিনুল হক, সহ-সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট ছায়েদুর রহমান ছায়াদ, জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম সেলিম, সাংবাদিক মাসুম হেলাল, ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, সমিতির সদস্য বরুণ চন্দ্র দাস, আফিকুল ইসলাম, অ্যাডভোকেট শাহজাহান, অ্যাডভোকেট জামাল উদ্দিন প্রমুখ প্রমুখ।

Share





Related News

Comments are Closed