ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ১
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশমালিপাড়ায় সাবিত্রি রানী (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বাড়ির পাশের নদীর ধারে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কথিত প্রেমিক ভোলানাথকে (২৩) আটক করেছে পুলিশ। আটককৃত ভোলানাথ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ডাবতলী গ্রামের রামপ্রসাদের ছেলে।
সাবিত্রির পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে সাবিত্রি বাড়ি থেকে বের হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সাবিত্রির বাবা সুমেন রায় ভোলানাথের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ভোলানাথ তার মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দৌলা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed