Main Menu

সিলেটে সাত দোকানকে ৭০ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবৈধভাবে সরকারী বিভিন্ন বাহিনীর পোশাক-পরিচ্ছেদ ও অন্যান্য সরঞ্জামাদি মজুদ ও বিক্রয় করার অপরাধে সাত ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে নগরীর জিন্দাবাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান অভিযানে চালিয়ে এ জরিমানা আদায় করেন।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিন্দাবাজারে কয়েকটি মার্কেটে অবৈধভাবে সরকারী বিভিন্ন বাহিনীর পোশাক-পরিচ্ছেদ ও অন্যান্য সরঞ্জামাদি মজুদ ও বিক্রয় করা হয়। তাই, জিন্দাবাজারের শুকরিয়া মার্কেট, সমবায় ও আল মারজান মার্কেটে অভিযান চালানো হয়। অভিযানকালে ৭টি দোকান থেকে ৩শ’ জনের কাপড় জব্দ করা হয়। এ অভিযোগে সাতজনকে ১০ হাজার টাকা করে ৭০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অবশ্য সাতজনই জরিমানার টাকা দেওয়ায় তাৎক্ষণিক মামলার নিস্পত্তি করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান।

Share





Related News

Comments are Closed