‘আধুনিক চিকিৎসায় হেপাটাইটিস রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন সিলেটের উদ্যোগে ও হামর্দদ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর সহযোগিতায় ‘হেপাটাইটিস’ বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার ২০ জানুয়ারী শুক্রবার সকালে সিলেট নগরীর উপশহরস্থ সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের হল রুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন সিলেটের সভাপতি হাকীম নুরুল হক এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক হাকীম মোঃ এমদাদ মিয়ার পরিচালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ মোঃ মুহিবুর রহমান খান।
বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক হাকীম মনোয়ার হোসেন সোহেলের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল ও হাসপাতালের প্রভাষক হাকীম এস.এম লুৎফুর রহমান, ফিজিওলজি বিভাগের প্রভাষক ডাঃ জাকি ইব্রাহিম, ডাঃ আব্দুর রহিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল ফয়েজ সুমন।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ জাকি ইব্রাহিম, ডাঃ আব্দুর রহিম, হাকীম মোঃ নুরুল হক, হাকী শাহিদুর রহমান শাহিদ, হাকীম আবুল ফয়েজ সুমন প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, তিনি বলেন, আধুনিক চিকিৎসায় হেপাটাইটিস রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব। লিভার বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা ও পরামর্শ নিয়ে ওষুধ সেবন করলে এই রোগ থেকে পূর্ণ মুক্তি পেয়ে সুস্থ জীবন যাপন করা সম্ভব। আর তাই এই রোগ নিরাময় সম্পর্কে তৃণমূলে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে।
Related News
সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছে আটRead More
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৪৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed