Main Menu

মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মিয়াদ ভূইয়া (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার গাজিপুর বাল্লা চেকপোস্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টায় মিয়াদের মৃত্যু হয়।

নিহত মিয়াদ উপজেলার টেকেরঘাট গ্রামের ইব্রাহিম ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিয়াদ বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় আসামপাড়া বাল্লা সড়কে একটি কালর্ভাট-এর সাথে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। নিহত মিয়াদ গাজীপুর স্কুল এন্ড কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

Share





Related News

Comments are Closed