জিয়ার জন্মবার্ষিকীতে সিলেটে ছাত্রদলের ৩দিনের কর্মসূচী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ১৯ জানুয়ারী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল ৩দিনের কর্মসূচী হাতে নিয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি এডঃ সাঈদ আহমদ ও মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ১৯ জানুয়ারী বাদ যোহর হযরত শাহজালাল মাজার মসজিদে মিলাদ মাহফিল, ২০ জানুয়ারী বিকাল ৩টায় জেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও ২১ জানুয়ারী বেলা ২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে শহীদ মিনার পর্যন্ত র্যালী বের করা হবে। উক্ত কর্মসূচীতে দলের সর্বস্থরের নেতৃবৃন্দ কে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। -বিজ্ঞপ্তি
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed