ফের পেছাল কিবরিয়া হত্যার সাক্ষ্য গ্রহণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ফের পিছিয়েছে। বুধবার মামলার কোন সাক্ষী হাজির না হওয়ায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর(পিপি) এডভোকেট কিশোর কুমার কর জানান, মামলার কোন সাক্ষী না আসায় এবং ঢাকা কারাগারে বন্দী হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ অন্য আসামীদের হাজির না করায় আদালত পরদিন বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য্য করেন। তবে, বুধবার আদালতে সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জি কে গৌছসহ জামিনে থাকা ৯ আসামী উপস্থিত ছিলেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন। ওই হামলায় আহত হন ৪৩ জন। এ ঘটনায় একটি হত্যা মামলা এবং একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed