জাফলং পাথর কোয়ারী সচলের দাবিতে সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাফলং পাথর কোয়ারী সচল করার দাবিতে জৈন্তাপুর-গোয়াইনঘাট ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টা থেকে জাফলং-নলজুড়ী প্রধান সড়কে প্রায় ৩ ঘন্টা শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে।
অবরোধেকালে তামাবিল পাথর চুনাপাথর ও কয়লা আমদানীকরক গ্র“পের সভাপতি ও জৈন্তা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. লিয়াকত আলী শ্রমিকবৃন্দের আশ্বাস প্রদান করে বলেন, শ্রমিকবান্ধব নেত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই আপনাদের এ সমস্যা দূর করবেন। পাথর কোয়ারী খুলে দিয়ে হাজার হাজার শ্রমিকদের আয়-রোজগারের ব্যবস্থা করে দিবেন। তিনি আরো বলেন, আপনারা শান্ত হোন। যার যার জায়গায় অবস্থান করুন। আমি এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে আপনাদের দাবী নিয়ে আলাপ আলোচনা করব। তাছাড়া ঋণ নিয়ে ক্রাশার মেশিন ক্রয় করে যেসব মালিকগণ ব্যবসা করছেন তারা কোয়ারী বন্ধ থাকার কারণে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাহাঙ্গির আলম, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি মুতালিব খান, জাফলং পাথর উত্তোলন শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, ট্রাক মালিক সমিতির সাধারণ স্মপাদক ইয়াছিন আলী, জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সভঅপতি আবু সরকার, জাফলং স্টোন ক্রাশার সমিতির সভাপতি বাবলু বখত, পাথর চুনা পাথর ও কয়না আমদানীকারী কমিটির সাধারণ সম্পাদক লিটন আহমদ, ইসকন, ইসমাইল, ফরহাদ, সেলিম, ফয়জুল, গোলাম আম্বিয়া, নাজিম, নুর মিয়া প্রমূখ।
সমাবেশ পরিচালনা করেন জাফলং ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক সোহেল আহমদ ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ইয়াছিন আহমদ।
Related News
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১৬৮ বোতল মদ, দুটি এয়ারগান,Read More
সিলেটে শব্দদূষণের দায়ে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার মুরাদপুর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮Read More



Comments are Closed