Main Menu

মৌলভীবাজারে প্রতিপক্ষের হাতে এক ব্যক্তি নিহত

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের সমশেরগঞ্জ এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আতর আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে আতর আলী স্ত্রী আম্বিরা বেগমসহ জেলা সদর থেকে ঔষধ নিয়ে সিএনজি অটোরিক্সা যোগে বাড়িতে যাচ্ছিলেন। পথে সমশেরগঞ্জ বাজারে পৌঁছালে প্রতিপক্ষ আকবর মিয়ার লোকজন তার উপর হামলা চালায়। এতে আতর আলী মারাত্মক আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আপার কাগাবলা ইউনিয়ন চেয়ারম্যান আজির উদ্দিন সাংবাদিকদের কাছে আতর আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code