Main Menu

অত্যাধুনিক ফিচার সহ বাজারে নকিয়ার স্মার্টফোন

বৈশাখী নিউজ ডেস্ক: সারা বিশ্বে মোবাইল বিক্রিতে অনেকবার রেকর্ড গড়েছে নকিয়া। তবে স্মার্টফোনের যুগে এসে কেমন যেন অচেনা হয়ে গিয়েছিলো বিশ্বের নামকরা এই মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান।

তবে আবারো মোবাইল বাজার মাত করতে আসছে নকিয়া। নতুন অধিপতিদের হাত ধরে স্মার্টফোনের বাজারে বেশ হাকডাক দিয়েই প্রবেশ করছে প্রতিষ্ঠানটি।

যুগের সাথে তাল মিলিয়ে এবং নামী মোবাইল ব্রান্ডের সাথে প্রতিযোগীতায় টিকে থাকতে এরই মধ্যে অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ স্মার্টফোন বাজারে এনেছে নকিয়া।

নোকিয়ার সমস্ত মোবাইল ম্যানুফ্যাকচার এবং বিক্রির সত্ব রয়েছে HMD Global সংস্থার হাতে। তারাই প্রথমে চিনের ই-মার্কেটিং সাইট JD.com-এ এই নতুন মোবাইলটি Nokia 6 বিক্রি করছে।

সংস্থা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই ফোনটি বিভিন্ন দেশের বাজারে ছাড়া হবে।

মাইক্রোসফ্টের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ২ বছর কোনও মোবাইল তৈরি করেনি নোকিয়া। চুক্তি তেমনটাই ছিল। তবে তাতে নোকিয়ার জনপ্রিয়তা কতটা কমেছে তা নিয়ে সন্দেহ থেকেই যায়।

সারা বিশ্বে নোকিয়ার বিপুল সংখ্যক ব্যবহারকারী রয়েছেন যারা নতুন নোকিয়া ফোনের অপেক্ষা করছিলেন।

Nokia 6 মোবাইলটিতে অ্যান্ড্রয়েড ৭.০ নোগাট অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। ৫.৫ ইঞ্চি ফুল HD ডিসপ্লে। 2.5D কার্ভড গ্লাস কোটিং থাকছে সঙ্গে গোরিলা গ্লাস ৩-এর প্রোটেকশন। অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমরি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১২৮ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। আর ব্যাটারি ৩০০০ mAh.

১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডুয়াল LED ফ্ল্যাশ। দু’টি ক্যামেরাতে 2.0 অ্যাপার্চার দেওয়া রয়েছে। অর্থাত্‍ কম আলোয় পরিষ্কার ছবি তোলা যাবে। ডুয়াল সিম 4G সাপোর্ট করবে। ডুয়াল পাওয়ারফুল ডলবি অ্যাটমস টেক স্পিকার দেওয়া হয়েছে। 3.5 mm অডিও জ্যাক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। শুধুমাত্র কালো রঙেই এই ফোনটি পাওয়া যাচ্ছে।

ফোনটির দাম বাংলাদেশী মুদ্রায় প্রায় ২০ হাজার টাকার আশপাশে হবে বলে মনে করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed