সাংবাদিকদের সাথে এসএমপি কমিশনারের মতবিনিময়
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেছেন, সিলেটে ছিনতাইয়ের সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে-তাদেরকে কোন ভাবে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট সদস্যকে চাকুরী থেকে বরখাস্ত করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করবো। কিন্তু, পুলিশের অপরাধ কোন ভাবেই সহ্য করা যাবে না।
বুধবার দুপুরে সিলেটের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন নতুন এসএমপি কমিশনার।
এসএমপি’র কনফারেন্স হলে আয়োজিত মতবিনিময় সভায় নয়া কমিশনার অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি নাগরিক সেবা প্রদানে পুলিশ সদস্যদের আন্তরিক হওয়ারও পরামর্শ দেন।
মতবিনিময় সভা উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সাংবাদিক আল আজাদ, ইউএনবির সিলেট প্রতনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সংগ্রাম সিংহ, দৈনিক সিলেটের ডাক এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সিলেট নিউজ টুয়েন্টি ফোর ডটকম খালেদ আহমদ, দৈনিক কাজিরবাজারের নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ দিদার আলম নবেল, একুশে টেলিভিশনের ওয়েছ খসরু, দৈনিক সিলেটের ডাক-এর প্রধান ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মঞ্জুর আহমদ, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক আব্দুল হান্নান ও দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ প্রমুখ।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রোকন উদ্দিন এবং উপ-পুলিশ কমিশনার রোকন উদ্দিনও বক্তব্য রাখেন।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed