Main Menu

সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ক্যাথল্যাবের উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ক্যাথল্যাবের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ায়ী) বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে ক্যাথল্যাবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিলেটের সভাপতি প্রফেসর ডা. এম এ রকিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ কল্যান প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ এমপি, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও মহাসচিব জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার (অবঃ) এ মালিক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডা. খন্দকার আব্দুল আউয়াল রেজভী।
এখানে উল্লেখ্য, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে ক্যাথল্যাব চালুর মাধ্যমে সিলেট তথা এই অঞ্চলের হৃদরোগীরা সুলভ মূল্যে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টিসহ পেসমেকার এবং রিং স্থাপনের সুযোগ পাবেন।

Share





Related News

Comments are Closed