এবার কমার্স ব্যাংকেও রদবদল হবে : অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এবার কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদেও রদবদল আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার দুপুরে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে চা বাগান শ্রমিকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এসেছে। এখন কমার্স ব্যাংকে পরিবর্তন আসবে। শিগগিরই তা বাস্তবায়ন হবে।
অর্থমন্ত্রী বলেন, লাক্কাতুরা চা বাগানে নির্মিত সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে চা শ্রমিক সন্তানদের জন্য ২৫ ভাগ কোটা রাখার উদ্যোগ নেয়া হচ্ছে। শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এ ব্যাপারে বৈঠক অনুষ্ঠিত হবে।
আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশে এবার রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে। যা আমাদের চাহিদার সমতুল্য। তবে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যে এ উৎপাদন সাসটেইনেবল কি না। যদি সাসটেইনেবল উৎপাদন হয়, তবে বিদেশ থেকে চা আমাদানি করা হবে না।
সোমবার তিনদিনের সফরে সিলেট আসন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দুপুর সাড়ে ১২টায় তিনি বেসরকারি নভোএয়ারের একটি বিমানে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed