জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় প্রবাসী যুবক নিহত
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় এক সৌদী প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মোঃ ফয়সল আহমদ (২৮)। তিনি উপজেলার নিজপাঠ ইউনিয়নের কামরাঙ্গী গ্রামের শালিক আহমেদের পুত্র।
পুলিশ জানায়, রোববার রাতে জৈন্তাপুর উপজেলার দরবস্ত পল্লি বিদ্যুৎ অফিসের সামনে এক সড়ক দূর্ঘটনায় মারাত্বক আহত হন প্রবাসী ফয়সল আহমদ। সাথে সাথে স্থানিয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ফয়সল নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, মোঃ ফয়সল আহমদ গত চার দিন আগে ৬ মাসের ছুটিতে সৌদি আরবের রিয়াদ থেকে দেশে ফেরেন।
এদিকে সৌদী আরব প্রবাসী মোঃ ফয়সল আহমদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যানে আলহাজ্ব মো. জয়নাল আবেদীন। তিনি এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed