সিলেটে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে সন্ত্রাসী হামলায় এক কলেজ ছাত্র আহত হয়েছেন। তার নাম সাদিক আহমদ। তিনি সুবহানীঘাটের জালালাবাদ কলেজের আইএ ২য় বর্ষের ছাত্র। বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকা।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জালালাবাদ কলেজের গেইটে ৫/৬ জনের একটি সন্ত্রাসী দল তার উপর হামলা চালায়। এসময় সাদিক তার বাড়ি যাওয়ার জন্য কলেজ ছাড়ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ গেইট থেকে বেরোনোর সাথে সাথে সন্ত্রাসীদের একজন তার মাথায় রড দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তারা তাকে চাকু দিয়ে কোপাতে থাকে।
পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করেন। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি হামলাকারীদের চেনেন না বলে জানিয়েছেন। তবে তার সহ পাঠিরা জানিয়েছেন তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed