তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ড সিলেট’র ফল প্রকাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেসরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত সিলেটের বেশ কিছু মাদরাসা নিয়ে গঠিত তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ডের ২০১৬ সালের তাকমীল সমাপনী পরীক্ষায় ফলাফল রোববার দুপুরে বোর্ডের প্রধান কেন্দ্র কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সের ৪র্থ তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়। এবারের পাশের হার শতকরা ৯০.৫৩। প্রায় শতাধিক হাফিজে কুরআনগণ এবারের সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
গত ২২ ডিসেম্বর নগরীর কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় প্রথম বিভাগে ৪৭ জন, দ্বিতীয় বিভাগে ২০ জন ছাত্র এবং তৃতীয় বিভাগে ১৯ জন শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন।
সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন মেজরটিলা আল-আমীন জামেয়া ইসলামিয়া হাফিজিয়ার মেধাবী ছাত্র হাফিজ মো: রেজওয়ান আহমদ (রোল নং ত-০০৮৮৬), মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া আলিম মাদ্রাসা তালবাড়ীর মেধাবী ছাত্র হাফিজ মো: মাসুদ আহমদ (রোল নং ত- ০০৯৪৯) এবং মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করে হাজী কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসার মেধাবী ছাত্র হাফিজ মো: আব্দুর রহমান সোহাগ (রোল নং ত- ০০৯৫০)।
উল্লেখ্য তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ডটি আনজুমানে খেদমতে কুরআন সিলেটের তত্ত¡াবধানে পরিচালিত হয়ে আসছে। এর চেয়ারম্যান হিসেবে প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুস সালাম আল-মাদানী ও সচিব হিসেবে হাফিজ মিফতাহুদ্দীন দায়িত্ব পালন করছেন। ১৯৯৬ সালে এই বোর্ডটি প্রতিষ্ঠা করা হয়। সিলেটের উল্লেখযোগ্য সরকারী বেসরকারী ৩৬টি প্রতিষ্ঠান বর্তমানে এই বোর্ডের অন্তর্ভূক্ত।
Related News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More



Comments are Closed