সিলেটে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাধা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে রোববার বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই রেজিস্ট্রি মাঠের প্রধান ফটক তালাবদ্ধ করে রাখে পুলিশ। এ কারণে বেলা ৩টায় পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি।
বিএনপি নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, বেলা ১টার আগেই পুলিশ পুরো রেজিস্ট্রি মাঠ কর্ডন করে রাখে। বেলা ৩টার দিকে বিএনপি নেতা-কর্মীরা সেখানে গিয়ে রেজিস্ট্রি মাঠের প্রধান ফটক তালাবদ্ধ দেখতে পান।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, বেলা ৩টার দিকে নগরীর রেজিস্ট্রি মাঠে তাদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। কিন্তু, প্রধান ফটক তালাবদ্ধ থাকায় তারা রেজিস্ট্রি মাঠের বাইরে রাস্তায় সমবেত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন।
এ বিষয়ে কোতয়ালী থানার ওসি সোহেল আহমদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed