বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে কথাকাকাটির জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অনন্ত ৪জন আহত হয়েছে। রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের ভোগসাইল গ্রামের তাজুদ মিয়া ও সেনারগাঁও গ্রামের ইমরান আহমদ লোকজনের মধ্যে এঘটনা ঘটে। আহতরা হলেন-ইমরান আহমদ, তাজুদ মিয়া, মর্তুজ আলী, তারেক আহমদ। এর মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জানা গেছে, উপজেলার ভোগসাইল গ্রামের তাজুদ মিয়া ও ইমরান আহমদের মধ্যে শনিবার রাতে কথাকাটাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি আপোষ-মিমাংশার উদ্যোগ গ্রহন করেন এলাকাবাসী। রোববার সকালে ফের তাদের মধ্যে কথাকাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি আপোষ-মিমাংশার চেষ্ঠা চলছে বলে এলাকাবাসী জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক বলেন, বিষয়টি লোক মুখে শুনেছি। তবে এলাকাবাসী বিষয়টি আপোষ নিস্পত্তির চেষ্ঠা করছেন বলে তিনি জানান।
সংঘর্ষের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই কল্লোল গোস্বামী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed