বিশ্বনাথে সরকারী রাস্তার গাছ লুঠ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে সরকারী রাস্তার উপর থেকে তিনটি বড় রেন্টিগাছ লুঠ হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে এলাকাবাসির পক্ষে দৌলতপুর ইউনিয়নের সত্তিশ গ্রামের সুহেল মিয়া উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার বরাবরে অভিযোগ করেছেন।
অভিযোগে প্রকাশ, সত্তিশ গ্রামের বাসিন্দা মৃত জফর আলীর পুত্র মো. আব্দুর রউফ ৩১ ডিসেম্বর বে-আইনীভাবে সত্তিশ চরচন্ডি পাড়ের সরকারী রাস্তার উপর বড় তিনটি রেন্টি গাছ কেটে নিয়ে গেছে। যার মূল্য লাখ টাকা হবে। গাছগুলি কেটে ফেলায় রাস্তার পাড়ের মাটি ধসে পড়ে ক্ষতি হচ্ছে। বিষয়টি সুষ্ট তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানিয়েছেন।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed