Main Menu

আরিফকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি মহাসচিব

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সদ্য কারামুক্ত সিলেট সিটি করপোরেশনের মেয়র (বরখাস্ত) আরিফুল হক চৌধুরীকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে বিএনপি মহাসচিব সেখানে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি বেশ কিছু সময় হাসপাতালে অবস্থান করেন। তিনি আরিফের চিকিৎসকের সঙ্গেও কথা বলেন।
আরিফ ঢাকার গুলশান ইউনাইটেড হাসপাতালের ৫২২ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন। তিনি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ মনিরুজ্জামানের তত্ত¡াবধানে আছেন।
এর আগে গত শুক্রবার রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ অনেকেই তাকে দেখতে যান। এসময় আরিফের স্ত্রী শামা হক উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed