Main Menu

মদন মোহন কলেজ ছাত্রদলের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ৫ই জানুয়ারী গনতন্ত্র হত্যা দিবসে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা সহ সারাদেশে বিএনপি’র নেতাকর্মীর উপর পুলিশি ও আওয়ামীলীগের হামলার প্রতিবাদে শনিবার বেলা ২টায় সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
মদন মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদলের সিনিয়র ছাত্র নেতা আবুল হোসেন এর সভাপতিত্বে এবং ছাত্রনেতা ওমর ফারুক সোহাগ ও এসএম জুবায়ের’র যৌথ পরিচালনায় বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন, মদন মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদলের ছাত্রদল নেতা এম পারভেজ আহমদ, হোসাইন আহমদ হাসান, তরু আহমদ, খালেদুল ইসলাম মনি, তোফায়েল আহমদ, তোফায়েল তপু, ফাহিম আহমদ, সঞ্জয় কুমার দাস, রাসেল আহমদ, ফাহাদ আহমদ, হিমেল আহমদ, সন্তুশ সেনাপতি, মাসুদুর রহমান মোমেন, শাহেদ আহমদ, আতিক আহমদ, মাছুম আহমদ, সাগর দে, শান্ত দাস, অপু চন্দ্র দেব, মাহিন আহমদ, মইনুল রেজা, নাহিদ আহমেদ, রুবেল গাজী, তনু কর, সজীব ভৌমিক, তুষার আহমদ, ইয়াসিন আহমদ, জাকির আহমদ, রাকিব আহমদ, সারোয়ার হোসেন উজ্জল, সাব্বির আহমদ সাদ্দাম, ফেরদৌস আহমদ, এনাম বক্স, কুতুব বক্স, ফুজায়েল আহমদ, আব্দুল মালিক, রাকিব আহমদ, সারোয়ার হোসেন উজ্জল, সামাদ আহমদ চৌধুরী, আবির হাসান জাহিদ, রাহেল আহমদ, জিলাল আহমদ, গালমান আহমদ, মঞ্চুর আহমদ, সেফুল আহমদ, মাহিন রহমান, শফিক আহমদ, হায়দার মিয়া, আজহারুল ইসলাম, সাব্বির আহমদ, রেজা আহমদ প্রমুখ।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা যতোদিন অবৈধভাবে ক্ষমতা আকড়ে থাকবে ততোদিন আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য যেসব বাহিনী রয়েছে তাদেরকে বিরোধী দল ও মতের নেতাকর্মীদের দমনের জন্য ব্যবহার করছেন শেখ হাসিনা। বক্তারা আরো বলেন, ক্ষমতা দখলের পর থেকে এই ফ্যাসিস্ট সরকার বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম ও নির্যাতন চালাচ্ছেন তা ১৯৭১ সালের পাকবাহিনীর বর্বরতাকেও হার মানায়। অত্যাচার ও নির্যাতন চালিয়ে কোনো সরকারই টিকে থাকতে পারেনি আর শেখ হাসিনাও পারবে না। আমাদের আন্দোলন সংগ্রাম চলছে চলবে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে না আসা পর্যন্ত। তারা বলেন বর্তমান অবৈধ সরকার ক্ষমতাকে দীর্ঘ করতে বিরোধী দল, সাংবাদিক ও সুশীল সমাজের উপর গুম খুন নির্যাতন চালাচ্ছে।

Share





Related News

Comments are Closed