ছাতকে তরুণীর নগ্ন ছবি ফেসবুকে প্রকাশ, যুবক গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: ছাতকে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষন ও ধর্ষিতার নগ্ন ছবি নিজের ফেইসবুক একাউন্টে প্রকাশের অভিযোগে নাঈম হাসান (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে ছাতক শহরের পশ্চিমবাজারস্থ একটি হোটেল থেকে নাঈমকে আটক করা হয়। সে ছাতক সদর ইউনিয়নের চাইরচিরা গ্রামের আমিন মিয়ার পুত্র।
গত মঙ্গলবার ছাতক থানায় ধর্ষিতার করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে ছাতক থানার এসআই সোহেল রানা তাকে আটক করেন।
অভিযোগ থেকে জানা যায়, একই গ্রামের জনৈক তরুণীর সাথে প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নাঈম। প্রেমের সম্পর্ক থেকে এক পর্যায়ে তরুণীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে নাঈম বিভিন্ন ছল-চাতুরীর আশ্রয় নেয়। শীঘ্রই তাকে বিয়ে করে ঘরে তোলার কথা বলে গত বছরের ১০ জানুয়ারী রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে তরুণীর বসত ঘরের পেছনে নিয়ে তাকে ধর্ষন করে নাঈম। এরপর থেকে একই প্রলোভন দেখিয়ে তরুণীর নিজ বসতঘরসহ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ঘরে স্বামী-স্ত্রীর মতো তার সাথে নিয়মিত মেলামেশা করে আসছিল। বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে নাঈম তার পরিবারের মাধ্যমে বিয়ের প্রস্তাব শীঘ্রই পাঠাবে বলে চাতুরীর আশ্রয় নেয়।
এভাবেই প্রায় এক বছর ধরে তরুণীকে বিয়ের প্রলোভনে নিয়মিত ধর্ষন করেছে সে। গত ১২ ডিসেম্বর যুবতীর মা-বাবা ঘরে না থাকার সুবাদে লম্পট নাঈম হাসান তরুণীকে ধর্ষন করে তার কয়েকটি নগ্ন ছবি মোবাইলে তুলে রাখে। ধর্ষিতার এসব নগ্ন ছবি পরদিন নাঈন তার ফেইসবুকের মাধ্যমে ছড়িয়ে দেয়। ধর্ষিতার মা-বাবা এলাকার লোকজনকে বিষয়টি অবহিত করলে স্থানীয় গন্যমান্যদের ডাকে সালিশ-বৈঠকে এসে লম্পট নাঈম তার কুকর্মের কথা স্বীকার করে ওই তরুনীকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে আত্মগোপনে চলে যায়। নিরুপায় হয়ে ধর্ষিতা অবশেষে নিজে বাদী হয়ে লম্পট নাঈম হাসানের বিরুদ্ধে গত মঙ্গলবার ছাতক থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন নাঈমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed