Main Menu

জৈন্তাপুরে ‘বীর নিবাসের’ উদ্বোধন

জৈন্তাপুর প্রতিনিধি : মহান মুক্তিযুদ্বে বিরোচিত অবদানের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক মুক্তিযুদ্বাদের উপহার ‘‘বীর নিবাসের’’ ৩টি বাসভবনের উদ্বোধন করেন সিলেট ৪ আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ।
শুক্রবার সকাল ৯টায় উপজেলার আসামপাড়ায় বীর মুক্তিযোদ্বা হাবিবুর রহমান, ডিভির হাওরের শামসুল হক ও ভিত্রিখেল গ্রামের জজু মিয়ার বাসভবন উদ্বোধন কালে তিনি বলেন বর্তমান সরকার মুক্তিযুদ্বাদের কল্যানে কাজ করে যাচ্ছে। পরে তিনি আই আর আই ডিপি-২ প্রকল্পের আওতায় লামনীগ্রাম টুকের বাজার রাস্তার ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
বীর নিবাস’র উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপনকালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি কামাল আহমেদ, ২নং জৈন্তাপুর ইউপির চেয়ারম্যান এখলাছুর রহমান, জৈন্তাপুর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, কমান্ডার আনোয়ার হোসেন, জৈন্তাপুর শ্রমীকলীগের আহবায়ক ফারুক আহমদ, জৈন্তাপুর শ্রমীকলীগের যুগ্ম আহবায়ক শওকত আলী, কাতার প্রবাসী ফখরুল ইসলাম, যুবলীগ নেতা কাইয়ুম আহমদ, ছাত্রলীগ নেতা বাদল দত্ত, পাপলু, হাবিব আহমদ, ছাব্বির আহমদ রানা। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed