Main Menu

মাধবপুর সীমান্তে কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে বিজিবির টহলদল মালঞ্চপুর এলাকা থেকে তক্ষকটি উদ্ধার করে। পরে এটি সাতছড়ি জাতীয় উদ্যানের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ধর্মঘর বিওপির সুবেদার মহিউদ্দিনের নেতৃত্বে একদল বিজিবি টহল দেওয়ার সময় একটি ব্যাগ রেখে পাচারকারীরা পালিয়ে যায়। পরে টহলরত বিজিবি ব্যাগটি উদ্ধার করে এর ভেতর থেকে একটি তক্ষক জব্দ করে।

পরে বিজিবির সদস্যরা এটি সাতছড়ি জাতীয় উদ্যানে বন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন।

সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, দুপুরেই তক্ষকটি বনে অবমুক্ত করা হয়েছে।

Share





Related News

Comments are Closed