৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে বলে বুধবার (৪ঠা জানুয়ারি) কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষাসূচি পরে জানাবে পিএসসি।
গত ৩০ সেপ্টেম্বর এ বিসিএসের প্রিলিমিনারিতে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরি প্রার্থী অংশ নেন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ আট হাজার ৫২৩ জন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাস নম্বর ৫০ শতাংশ। লিখিত পরীক্ষায় প্রার্থী কোনো বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে তিনি ওই বিষয়ে কোন নম্বর পাননি বলে গণ্য হবে।
পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে বই, ব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ্য মোবাইল ফোন, ক্যালকুলেটর বা যে কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed