Main Menu

মৌলভীবাজারে জমজ দুই নবজাতকের লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পৌর শহরে জমজ দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে শহরের পশ্চিমবাজারে মনু নদীর তীর থেকে এ লাশ দু’টি উদ্ধার করা হয়। দুটো লাশের মধ্যে ১টি ছেলে ও ১টি মেয়ে শিশু।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনু নদীর পাশে পড়ে থাকা একটি ব্রিফকেস স্থানীয় কৌতুহলী শিশুরা তা খুললে এর মধ্যে একটি শিশুর লাশ মেলে। তখন আশপাশের লোকজন এগিয়ে এসে পাশেই আরো একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ দুটো উদ্ধার করে।

Share





Related News

Comments are Closed