সিলেটে রোটারী আন্তর্জাতিক জেলা সম্মেলন শুক্রবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী ৬ জানুয়ারী শুক্রবার থেকে সিলেটে শুরু হচ্ছে ২দিন ব্যাপী রোটারী আন্তর্জাতিক ৪র্থ জেলা সম্মেলন। এ উপলক্ষে বৃহস্পতিবার প্রচার শোভাযাত্রা বের হবে।
জেলা গভর্নর শহীদ আহমদ এর নেতৃত্বে সিলেট নগরীর আমানউলাহ কনভেশন সেন্টারে শুক্রবার শুরু হওয়া এ সম্মে নের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট এর বিশেষ প্রতিনিধি দিলী থেকে আগত রোটারীয়ান রমেশ চন্দর, জাতিসংঘ বাংলাদেশ মিশনের সদ্য বিদায়ী স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন, তত্ত¦াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী,বেলার নির্বাহী প্রধান রেজওয়ানা চৌধুরী।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৩টায় দক্ষিন সুরমার আলমপুরস্থ বিভাগীয় কমিশনার কার্য্যলয় প্রাঙ্গন থেকে প্রচার শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আমানউলাহ কনভেশন সেন্টারে গিয়ে শেষ হবে। আগামী ৭ জানুয়ারী শনিবার ২দিন ব্যাপী এ সম্মেলনের সমাপ্তি হবে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি। ২দিন ব্যাপী জেলা সম্মেলনে সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রোটারীয়ান নীরেশ চন্দ্র দাশ অনুরোধ জানিয়েছেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed