সুনামগঞ্জ সরকারী কলেজে মানববন্ধন অনুষ্ঠিত
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ সরকারী কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে বুধবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুছ ছত্তার, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের সেক্রেটারি অধ্যাপক মোঃ মুস্তানসার বিল্লাহ, অধ্যাপক ড. মোঃ ইব্রাহীম, অধ্যাপক সোমা পাল সহ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন জাতীয়করণের আওতাভুক্ত কলেজের শিক্ষকগণ হবেন শিক্ষা ক্যাডার বহির্ভূত। এসময় বক্তারা বেসরকারি কলেজ জাতীয়করণ ইস্যুতে প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নীতিমালার আলোকে জাতীয়করণের আওতাভুক্ত কলেজের শিক্ষকগণকে ক্যাডার বহির্ভূত করে তাদের জন্য স্বতন্ত্র বিধিমালা প্রণয়নের দাবি জানান।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed