ভূমিকম্পে জগন্নাথপুরে একজনের মৃত্যু
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূমিকম্পে একজনের মৃত্যু ও এক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর গ্রামের হিরন মিয়া (৬০) ভূমিকম্পের সময় আতংকে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিকভাবে স্বজনরা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এছাড়াও পাটলী ইউনিয়নের পাটলী মাদ্রাসার ছাত্র নাদিউর রহমান (১৩) মাদ্রাসার দু.তলা ভবন থেকে লাফ দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে মাদ্রাসা লোকজন তাকে আহতবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আশংকা জনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মধুসুদন ধর স্বজনদের উদ্ধৃতি দিয়ে দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূমিকম্পের আতংকে হার্ট অ্যাটাক করে একজনের মৃত্যু ও দুতলা ভবন থেকে পড়ে মাদ্রাসা ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটে।
এদিকে ভূমিকম্পের পর থেকে জগন্নাথপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কখন বিদ্যুৎ পাওয়া যাবে তা বিদ্যুৎ অফিস নিশ্চিত করতে পারেনি। এছাড়াও ভূমিকম্পে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের কক্ষের জানালার গ্লাসসহ ভেঙ্গে পড়ে যায়।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed